ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ২৯ আগস্ট বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দিবসটি উদযাপন করবে উপজেলা বিএনপি৷ উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন৷ প্রস্তুতি সভায় বক্তারা বলেন আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী৷ এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করবে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি৷ এছাড়া কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল শাখাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কার্যক্রম সফল করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়৷ এসময় বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাজী জসিম উদ্দিনের নির্দেশে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফল ভাবে উদযাপন করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সবাইকে অংশ নেয়ার আহবান জানানো হয়৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ হেদায়েতুল্লাহ সর্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আমানত খান, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুরশেদ আলম,মালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

  • ব্রাহ্মণপাড়া