কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি, সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে নিয়মিত মামলার পলাতক আসামি মো. তোফাজ্জুল ওরফে তোফাইদুল (২৩) কে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
একই কর্মকর্তা পৃথক আরেক অভিযানে মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের বাসিন্দা তনু মিয়ার ছেলে পরোয়ানাভুক্ত আসামি মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেন।
এদিকে, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এএসআই মো. মুছার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে পূর্ব পোমকাড়া এলাকার আবুল হোসেন এর ছেলে মো. ইয়াসিন সরকার (২২)কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।গ্রে
পুলিশ জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।