ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘরে মিলল গাঁজা, গ্রেপ্তার ২

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৬ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার ( ২৬ জুন ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া গাঙ্গপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক ( এসআই ) ডিএমএ মজিদের নেতৃত্বে উপজেলার শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ওই ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া গাঙ্গপাড় এলাকার আবু জাহান নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া ( বড় উত্তমপুর ) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. বাবুল প্রকাশ বাবু ( ২৫ ) এবং একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আল আমিন ( ৩৮ )।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ব্রাহ্মণপাড়া