ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশ বৈঠকে নারীকে প্রকাশ্যে জুতাপেটা করলেন ইউপি চেয়ারম্যান 

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন গ্রাম্য সালিশ বৈঠকে প্রকাশ্যে এক নারীকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ গত ১৭ তারিখ সোমবার বিকালে উপজেলার বলাকিয়া গ্রামে এক সালিশ বৈঠকে এ কান্ড ঘটান উপজেলার ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন৷ ভিডিওতে দেখা যায় গ্রামের ছোট, বড় সবার সমানে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন৷ এলাকাবাসী সুত্রে জানা যায় মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সাথে পরকীয়া সংক্রান্ত বিষয়ে গ্রাম্য সালিশ বৈঠক হয়৷ উক্ত বৈঠকে নারী পুরুষ উভয়কে শাস্তি স্বরূপ বিচার করা হয়৷ কিন্তু পুরুষের বিচারের কোন ভিডিও প্রকাশ না হলেও নারীর জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এতে করে ঐ নারীর পরিবারের অন্য সদস্যরা সামাজিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে৷ এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন কে প্রবাসী স্বামীর সংসারে থেকে ঐ নারী পরকিয়ায় জরিয়ে পরে৷ সামাজিক বিচারের রায় আমি কার্যকর করেছি মাত্র৷

  • ব্রাহ্মণপাড়া