কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌব্বাস গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু। এ ছাড়া উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, সহসভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাছির (অনজল সরকার)সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।