ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মোঃ রমজান আলী, সাবেক সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নারী সমাজের অংশগ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ সমাজ গঠনের দিকনির্দেশনা নিহিত রয়েছে। একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হতে পারে, যখন সেই সমাজে নারী ও পুরুষ সমানভাবে মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ পায়। বক্তারা আরো বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র-এই তিনটি স্তরে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি। আমাদের প্রত্যেকের উচিত নারীদের সম্মান করা, তাদের মতামতকে মূল্য দেওয়া এবং তাদের অগ্রযাত্রায় সহযোগিতা করা। আলোচনা সভা শেষে উপস্থিত নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া