বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও ইউপি সদস্যগণের স্থানীয় সম্পদের আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ গত ৫ ফেব্রæয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সনদ বিতরণ ও প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক হিসেবে ভার্চুয়ালে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট এন আই এলজি মহাপরিচালক মনোজ কুমার রায়। সার্বিক তত্ত¡াবধানে এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এন আই এলজির সহকারী পরিচালক ওমর ফারুক, বুড়িচং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মোস্তফা কামাল। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির, ইউপি সচিব আবুল মনসুর আহমেদ মজুমদার, লিয়াকত আলী, আব্দুর রহমান ভূইয়া, খাবির উদ্দিন, আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল রানা, আব্দুর রউফ, ইউপি সদস্য লিটন রেজা, সুলতান আহমদ মুন্সি, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমূখ। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সনদপত্র বিতরণ করেন। উক্ত প্রশিক্ষনে উপজেলার ৯ ইউনিয়ন থেকে ৯ জন ইউপি চেয়ারম্যান, সচিব ৯ জন, ৯ হিসাব সহকারী এবং ১০৭ জন ইউপি সদস্য সহ মোট ১৩৪ জন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।