সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সমস্যার সমাধান রাজনীতি হলো এবি পার্টির মূলনীতি- এই শ্লোগানের আলোকে আমার বাংলাদেশ পাটির বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে।
গতকাল ২০ আগষ্ট বুধবার বিকাল ৫টায় বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) উপজেলা সমন্বয়ক গাজী মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ। এসময় উপস্থিত ছিলেন এবি পাটির রাজাপুর ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন ভূইয়া, শ্রমিকদের মধ্যে অটোরিকশা নেতা সুজন,সিএনজি পরিবহন নেতা সবুজ আহমেদ, নির্মাণ শ্রমিক নেতা হারুন ও সফিক,শ্রমিক নেতা নাছির উদ্দীন সহ আরও অনেকে।
বুড়িচং উপজেলার বিভিন্ন শ্রেণীর ৫ শত মানুষের হাতে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ আবদুল কাইয়ুম।