বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান ড. একরামুল হক

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

দেশের সর্বউচ্চ বিদ্যাপিঠ বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতিসন্তান অধ্যাপক ড. একরামুল হক৷ তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের এড. ফজলুল হক মোল্লার সন্তান ডক্টর ইকরামুল হক৷ বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) ও ১১(২) ধারা মোতাবেক তাকে আগামী ৪ (চার) বছরের জন্য বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে দায়িত্ব গ্রহণের মাধ্যমে অধ্যাপক ড. একরামুল হক বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং অনার্স মার্কসসহ মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. একরামুল হক ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করেন। ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেন। তার নেতৃত্বে বুয়েট বিশ্বমানের প্রকৌশল শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে নতুন উচ্চতায় অধিষ্ঠিত হবে বলেও সকলের প্রত্যাশা। এদিকে তাদের সন্তান উপজেলার মহালক্ষীপাড়া বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট (VC) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় গ্রামের সাধারণ মানুষ খুব আনন্দিত৷ মরহুম এড.ফজলুল হক মোল্লার কর্মজীবনে ও ছিলেন একজন সফল সমাজ সেবক৷ তেমনি উনার উত্তরসূরীদের দেশ ও দশের কল্যানের জন্য সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন৷ এলাকাবাসী পক্ষ থেকে অধ্যাপক ড. একরামুল হক কে অনেক অনেক ফুলের শুভেচ্ছা৷