বারেশ্বর চৌমুহনী রাস্তার ইউনি ব্লক দ্বারা নির্মান কাজের উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বারেশ্বর চৌমুহনী রাস্তার ইউনি ব্লক দ্বারা নির্মান কাজের প্রধান অতিথি হিসেবে
গত ১৯ জুন উদ্বোধন করেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।

বুড়িচং বারেশ্বর চৌমুহনীর পূর্ব পাশে পাঁচোড়া সড়কে দীর্ঘদিন থেকে চলে আসা জলাবদ্ধতা ও খানাখন্দকের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে হতো। একটু বৃষ্টিতেই বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি ব্যাপক জলাবদ্ধতা ও খানাখন্দকের সৃষ্টি হয়ে জনগণ ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তো । অথচ কুমিল্লা মিরপুর সড়কের বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও যানবাহন চলাচল করে। প্রতিদিন বারেশ্বর, লড়িবাগ, সাহেবাবাদ, টাকই, রহমতপুর এলাকার জনসাধারণের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, শশীদল, আনন্দপুর, তেতাঁভূমির জনগণ ও নিকটবর্তী জেলা সদর ও ঢাকা যাওয়ার ক্ষেত্রে বারেশ্বর চৌমুহনীর এ সড়কটি ব্যবহার করে আসছে। কিন্তু বর্ষার এ মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে জনগণ ও যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অযোগ্য হয়ে পড়ে।

তাদের এই দুর্দশার কথা চিন্তা করে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন এর নিকট বিষয়টি বারেশ্বর গ্রামের কামাল চেয়ারম্যান অবহিত করলে তাৎক্ষণিক স্থানীয় এমপির নির্দেশনায় বুড়িচং উপজেলা পরিষদের বাস্তবায়নে এ মেরামতের কাজ হাতে নেওয়া হয়। স্থানীয় এমপি তার বক্তব্য বলেন- অচিরেই বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া শংকুচাইল সড়কের কাজ ও হাতে নেওয়া হবে।

মোঃ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। সার্বিক দায়িত্বে ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন। পরিচালনায় ছিলেন বারেশ্বর গোল্ডেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, মো: কামরুল হাসান মাস্টার, উপজেলা যুবদল নেতা মোঃ কবির হোসেন, বিএনপি নেতা আবু তাহের মেম্বারসহ এ সময় বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দে ।

  • বুড়িচং