কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার যানজট নিরসন এবং বিভিন্ন পরিবহনে যাত্রীদের অধিকার সংরক্ষণ বিষয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সাথে সকল অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার যানজট নিরসনে এবং বিভিন্ন পরিবহনে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ইত্যাদি দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা প্রকৌশলী আবদুর রহিম, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, চেয়ারম্যান যথাক্রমে, ফরিদ উদ্দিন, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল আকবর, ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ইউনিয়ন মৎস্য লীগের সভাপতি মোঃ এনায়েত মিয়াসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।