বাংলাদেশ স্কাউটস বুড়িচং উপজেলার মহা তাঁবুজলসা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ স্কাউটস বুড়িচং উপজেলা ২য় স্কাউট উপদল নেতা ও ২য় ষষ্ঠক নেতা কোর্সের মহা তাঁবুজলসা গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ভরাসার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে তাঁবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বাংলাদেশ স্কাউটের বুড়িচং উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ ইছমাইল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার। তাঁবুজলসায় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোতালেব, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সাদকপুর আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, মহিষমাড়া মাধ্যমিক বিদযালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, প্রশিক্ষক মোঃ মজিবুর রহমানসহ বিভিন স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কাউট/ কাববৃন্দ। উক্ত অনুষ্ঠাণে গত ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৩দিন ব্যাপী ৩২ টি মাধ্যমিক ও মাদরাসা এবং ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৩শত জন স্কাউট/কাব লিডার অংশগ্রহণ করে।

  • বুড়িচং