মোশাররফ হোসেন খান চৌধূরী বিশ^বিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মরহুম হুমায়ুন কবিরের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় এবং মোশাররফ হোসেন কলেজসহ ৮টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রাহ্মনপাড়া উপজেলার অহংকার প্রিয় মোশাররফ হোসেন খাঁন চৌধুরীর দ্রæত সুস্থতা কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। বাকশীসের সভাপতি ও মোশাররফ হোসেন খান চৌধূরী বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ আলতাফ হোসেন এর সভাপতিত্বে দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৈয়দ আবদুল কাইয়ুম, আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাকশীসের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, বড়ধুশিয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সরকারি বঙ্গবন্ধু কলেজের শরীর চর্চা শিক্ষক অপু সরোয়ার, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগীয় প্রধান জামাল হোসেন, সিনিয়র প্রভাষক নেছার আহমেদ স্যারসহ কলেজের সকল অধ্যাপক, প্রভাষকগন ও ছাত্র ছাত্রী উপস্থিত থেকে সকলে দোয়া করেন, আল্লাহ যেন মরহুম হুমায়ুন কবির জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং মোশাররফ হোসেন খান চৌধুরী স্যারকে যেন আল্লাাহ দ্রæত পূর্ণ সুস্থতা দান করে।