বহুল প্রচারিত ও জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা জজ কোর্টের এপিপি এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। অদ্য ১৯ জুলাই ২০২৫ ইং হতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূইয়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আয়কর উপদেষ্টা যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত জজ কোর্ট কুমিল্লায় কর্মরত আছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের কৃতি সন্তান।