কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর আলোর দিশারী কিন্ডারগার্টেনে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (BYSO)-এর ব্রাহ্মণপাড়া উপজেলা ইউনিটের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণি থেকে ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধি, মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
BYSO ব্রাহ্মণপাড়া উপজেলা ইউনিটের পক্ষ থেকে দুলালপুর আলোর দিশারী কিন্ডারগার্টেনের সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।