কুমিল্লার দেবিদ্বারে যৌথবাহিনীর অভিযানে লাইসেন্স, বৈধকাগজপত্র, হেলমেট না রাখা ও যত্রতত্র গাড়ি পার্কিং এর দায়ে ৩৯ চালককে ২০ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। চালকদের মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা ও অধিক আরোহী বহন না করার ব্যাপারে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত দেবিদ্বার নিউ মার্কেট এলাকার দুটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। অপর স্পটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ সাইফুল্লাহ, সেনাবাহিনীর মেজর মো. নাজিউর রহমান, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান খাদিমসহ সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের তিনটি টিম। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে দীর্ঘদিনের যানজটে মানুষের ভোগান্তিতে কমাতে সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সাথে না রাখার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩৯টি মামলায় মোট ২০ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই জন্য চালকদের আরও সচতেন হতে হবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। বেশ কিছু চালককে বিভিন্ন কারণে অর্থদন্ড দেয়া হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।