{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার (ইউস্যাব) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (২৯ মার্চ) শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. আব্দুল কাইয়ুম খান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৭তম বিসিএসের পুলিশ ক্যাডার ও অদিতি লিমিটেড এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল লতিফ। বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ, (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া) সার্কেল অফিসার মোহাম্মদ শাহিন, মুসপানা গ্রুপের সিইও আতাউর রহমান সরকার রোজেল, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, এনবিআর এর কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, বাখরাবাদ গ্যাস ফিল্ড কো. লি. এর ব্যাবস্থাপক গোলাম হায়দার চৌধুরী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক কামাল হোসেন। এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।