আদর্শ সদর উপজেলায় চাষীদের মাঝে সরিষা ও ভুট্টার বীজ প্রদান

লেখক: প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার কৃষকদের মাঝে প্রদর্শনী প্লট স্থাপনের জন্য বীজ সহায়তা করছে সিমিট বাংলাদেশ। ইউএসএআইডি-র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সিমিট বাংলাদেশ ১হাজার জন কৃষকের জন্য জনপ্রতি ১ কেজি ইঅজও সরিশা-১৪ এবং ২ কেজি ভুট্টা ডিসকোভার ৫৫৫ জাতের বীজ দিয়েছে প্রদর্শনী প্লট প্রতিষ্ঠার জন্য। অনুষ্ঠানের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: ফারজানা রহমান বীজ সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, এসব বীজ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহনশীলতা বৃদ্ধিতে বন্যা-সহনশীল ফসলের জাত, জলাবদ্ধতা, ফসলের ক্ষতি মোকাবেলা, বর্ধিত সেচ ব্যবস্থা, এবং বিভিন্ন কৃষি-কৌশল গ্রহণসহ বন্যা-সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের উপকার হবে। এই প্লট প্রদর্শনের মাধ্যমে কৃষকরা বন্যা-সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার, তাদের জীবিকা বাড়াতে এবং ভবিষ্যতের দুর্যোগের বিরুদ্ধে তাদের স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছালেকুর রহমান শাশীম, ফরীদা ইয়াসমিন, সিমিট হাব ম্যানেজার কৃষিবিদ হিতৈষী খীসা, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ বেলায়েত হোসেন, কৃষি উন্নয়ন কর্মকর্তা।

  • কুমিল্লা