ব্রাহ্মণপাড়ায় আদা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ ও উপকরণ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পটির নাম ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)’, যা অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় আদা চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার বিশজন কৃষকের মধ্যে দুই কেজি করে কেজি আদা বীজ, যথাযথ পরিমাণ জৈবসার, রাসায়নিক সার (টিএসপি, এমওপি, ইউরিয়া), ছত্রাকনাশক এবং প্রদর্শনী সাইনবোর্ড বিতরণ করা হয়। এসময় কৃষকদের উদ্দেশ্যে পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, “আদা চাষে ব্যবহৃত সঠিক সার ও পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের আয়ের পরিমাণও বাড়াতে পারবেন।”এছাড়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া, তোফাজ্জল হোসেন, আলেক হোসেন, শামিমুল ইসলাম ভূইয়া সহ বিভিন্ন বøকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষকদের উদ্বুদ্ধ করে তারা আরও জানান যে, আদা চাষের মাধ্যমে স্বল্প সময়ে ভালো লাভ অর্জন করা সম্ভব, যা পরিবারগুলির মসলা উন্নয়নেও ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে আদা চাষের প্রসার ঘটবে এবং কৃষকেরা তাদের পারিবারিক আয়ের পাশাপাশি নিজেদের চাহিদাও পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।

  • ব্রাহ্মণপাড়া