আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজের এইচএসএসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভূইয়া
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজের এইচএসসি পরীক্ষা -২০২৪ উপলক্ষে বার্ষিক দোয়া ও মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ গভর্নিং বডি সভাপতি মো: মাহবুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন পরিষদ। প্রধান আলোচক ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সাবেক চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন পরিষদ, শফিকুর রহমান জিকু, মো: সুলতান আহমেদ ভূঁইয়া, মোঃ আব্দুল কাদের ভুইয়া, মো: আবুল কাশেম, প্রভাষক মো: জয়নাল আবেদীন। দোয়া পরিচালনা করেন মাওয়ালানা আব্দুল রশিদ জাবীরি, প্রভাষক আবু সাঈদ এর সঞ্চালনায় সভায় সভাপতি ছিলেন অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং অধ্যক্ষ শিক্ষার্থীদের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। উল্লেখ্য এ বছর আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন, আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মো: মাহাবুব হোসেন এর উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া