পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ দোয়া ও বিদায় অনুষ্ঠান গতকাল ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচারনা কমিটির সভাপতি সাহিদা আক্তারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।
প্রধান বক্তা-হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ জামে মসজিদের পেশ খতিব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর দরবারে শরীফের পীরজাদা মোঃ হুসনে মোবারক খান নকশেবন্দী। রেজাউল করিম খান এর পরিচালনায় মিলাদ দোয়া ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সর্দার, মাহবুবুর রহমান মাসুম, জসিম উদ্দিন মেম্বার,তাজুল ইসলাম, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ শাহসালম বি,এস সি, হুমায়ূন কবির,রাণীজ উদ্দিন, রুহুল আমিন, আল আমিন, একে আজাদ, সাবেক সিনিয়র শিক্ষক- দেলোয়ার হোসেন সরকার,নূরুল ইসলাম, আবুল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃ্ন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম।

  • বুড়িচং