ব্রাহ্মণপাড়ায় বাল্য বিবাহ ও মাদক বিরোধী উন্মুক্ত সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্য বিবাহ ও মাদক বিরোধী উন্মুক্ত সমাবেশ মঙ্গলবার বিকালে বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শিদলাই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইদ্রিস মিয়ার সভাপতি ২ নং শিদলাই ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাসেদুল হক বাবু ভূইয়া। এসময় উপজেলা যুবলীগ নেতা মোঃ নবীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলী হোসেন, আলী ইমাম মেম্বার, হোসেন মেম্বার, কাজী আঃ বাকী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন আলিফ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মানিক মিয়াসহ শিদলাই ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২,৩,৪ নং ওয়ার্ডের আঞ্চলিক অস্থায়ী চেয়ারম্যান অফিস উদ্ভোদন এবং আমেরিকা প্রবাসী হোসাইন এম চৌধুরী বাবুর অর্থায়নে এলাকায় একজন হতদরিদ্র কে প্রদান করা ঘর উদ্ভোধন করেন। উন্মুক্ত সমাবেশে এলাকার সকল সমস্যার সমাধান এবং বাল্য বিবাহ ও মাদক নির্মুলে বিস্তারিত আলোচনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া