ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের নের্তৃত্বে জাতীয় শোক দিবস পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের নের্তৃত্বে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, সাইফুল ইসলাম আলাউল আকবর, যুবলীগের আহবায়ক সুলতান আহম্মেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়েল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের রুহের আতœার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন পীর। অনুষ্ঠান শেষে এক কাঙালি ভোজের আয়োজন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া