স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা মো. অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯)। তবে আহতের পরিচয় জানা যায়নি।
বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আলী মর্তুজা জানান, ওই তিনজন মোটর সাইকেলযোগে পৌরসভার চেয়ারম্যান পোল এলাকায় যাচ্ছিলেন। মৌলভীবাজার এলাকায় কুমিল্লা থেকে বরুড়াগামী বেপরোয়া গতির বলাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অহিদ ও সাগর মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় অপরজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে বলে জানান তিনি।