বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ রোডটি (বুড়িচং মসজিদ রোড) দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযুক্ত। বুড়িচং বাজারে অবস্থিত এম এ গণি সড়ক থেকে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে উপজেলা পর্যন্ত এ রোড দিয়ে হাজার হাজার মানুষ যাতায়ত করে। বেশ কিছুদিন ধরে রাস্তা দিয়ে লোকজনের চলাচলের কষ্ট হচ্ছিল। আজ ১৪ জুলাই শুক্রবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের জনগণের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওমীলীগের সদস্য, বুড়িচং ব্রাহ্মণ পাড়া দড়িয়ারপাড় ঈদাগাঁহ কমিটির সভাপতি, পূর্ণমতি মনসূর আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৪ বারের সফল সভাপতি, মানবতার সারথী ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন নিজস্ব অর্থায়নে-ইট, সুরকি, বালু ফেলে ও রোলার দিয়ে চাপ দিয়ে (যাহাকে মেকাডম বলা হয়) এবং মানুষ চলাচলের উপযোগী করে দিচ্ছেন। কাজ চলাকালীন সময়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ নিজে কাজ তদারকি করেছেন।জানতে চাইলে জয়নাল আবেদীন চেয়ারম্যন বলেন, ‘বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ রোডটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযুক্ত। বহু চেষ্টা করার পরও কোন এক অদৃশ্য কারণে এই রোডটি সংস্কারের অর্থ পাশ হচ্ছে না। বুড়িচং সদর ইউনিয়নের জনগণ যেহেতু আমাকে তাদের সেবা করার জন্য ভোট দিয়ে চেয়ারম্যন বানিয়েছেন তাই জনগণের কাছে আমার দায়বদ্ধতা আছে। আপাতত আমি নিজ অর্থায়নে রাস্তাটি চলাচল উপযোগি সংস্কার করে দিচ্ছি। ভবিষ্যতে এই রাস্তাটি ভালোভাবে সংস্কার করতে পারবো ইনশাল্লাহ। আমার সাত গ্রামের মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেজন্য আমি সবসময় চেষ্টা করি।’
রাস্তার উন্নয়নের কাজ চলার সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ উৎসুক জনতা চেয়ারম্যনের এ উদ্যোগকে প্রশংসা করেন। অনেকে আবার স্যোসাল মিডিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যন এর জনকল্যাণমূলক এ কাজ কে প্রশংসা করেন।
হরিপুর গ্রামের আকরামুল হক লিটন ফেসবুকে ট্যাটাস দেন, “আন্তরিক ধন্যবাদ বুড়িচং সদর ইউনিয়ন চেয়ারম্যান ইন্জিনিয়ার জয়নাল আবেদীন চাচাকে বুড়িচং ইউনিয়ন পরিষদ রোডটি নিজস্ব অর্থায়নে সংষ্কার করে
জনগণের দুর্ভোগ লাগব করতেছেন। অনেক দোয়া রইলো।”এভাবে স্যোসাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।