কুমিল্লার বুড়িচং উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদে গত ২১ মে ভিডবিøউবি এর চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সার্বিক তত্ত¡াবধানে ১শত ৬২টি জন সুবিধাবঞ্চিত,গরিব ও অসহায় মানুষের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া খাতুনের প্রতিনিধি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু মোতালেব,ইউনিয়ন সচিব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম,মেম্বার মোঃ জসিম উদ্দিন মোল্লা, এরশাদ মিয়া, মোঃ নসু মিয়া প্রমুখ।