ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপৃষ্টে এক নারীর মৃত্যু

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ২৪ নভেম্বর সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের নাগর ভূইয়া বাড়ির কাতার প্রবাসীর মোস্তফার ভুইয়ার স্ত্রী ফেরদাউস আক্তার স্বপ্না (৪৫) নিজ বাড়ীতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিককিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হসপিটালে রেফার করে। পরবর্তীতে কুমিল্লায় নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া