সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর জন্ম দিন উপলক্ষে মিলাদ ও দোয়া

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রয়াত সাবেক আইনমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপির জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রথমে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর আয়োজনে কলেজ মিলনায়তনে মিলাদ, দোয়া ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজেও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ জামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা কাজী ছফিউল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া