ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মোমিনুল ইসলাম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের কৃতি সন্তান মোঃ মোমিনুল ইসলাম (মোমিন)। গত (২ মে) কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।

মোঃ মোমিনুল ইসলাম (মোমিন) ঢাকা কলেজের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার আদায়, সংগঠনকে সুসংগঠিত করা এবং স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ও সাহসী ভূমিকা পালন করেছেন। এসব আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বগুণ ও ত্যাগী মনোভাব তাঁকে সহপাঠী, সহযোদ্ধা ও সংগঠনের নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত ছাত্রদল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি ইতোমধ্যে নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবেই তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোঃ মোমিনুল ইসলাম (মোমিন) বলেন, “আমাকে যে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে চাই।”

আমাকে এই পদে নির্বাচিত করায় ছাত্রদলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান; ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এদিকে, তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলা ও আসাদনগর গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বগুণ ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।