ব্রাহ্মণপাড়ার মালাপাড়া বাজারে অস্থায়ী পশুর হাটের অনুমতি না দেওয়ার আবেদন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া বাজারে আগামী ২৬ মে মঙ্গলবার পশুর হাটের অনুমতি না দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ওই গ্রামের বশির আহমেদের ছেলে মালাপাড়া বাজারের ইজারাদার মোঃ জসিম উদ্দিন এ আবেদন পত্রটি জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সরকারি বিধি মোতাবেক মালাপাড়া বাজারটি গত ১৪ এপ্রিল উপজেলা প্রশাসন থেকে ইজারা গ্রহণ করেন। ওই বাজারটি একটি স্থায়ী বাজার। বাজারটি সৃষ্টি লগ্ন থেকে প্রতি মঙ্গলবার পশুর হাট বসে আসছে। মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর খেলার মাঠ পশু বাজার ও আসাদনগর কলেজ গেট পশু বাজার, এ দুটি বাজারে ঈদুল আযহা উপলক্ষে বিগত বছরে অস্থায়ী পশু বাজারের অনুমতি উপজেলা পরিষদ থেকে নেওয়া হয়ে থাকে। যেহেতু এবছর মালাপাড়া বাজারটি ইজারার মাধ্যমে নেওয়া হয়েছে, তাই ২৬ মে মঙ্গলবার অস্থায়ী পশুর হাটের অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন ইজারাদার জসিম উদ্দিন। অস্থায়ী পশুর হাট উক্ত স্থানে দিলে আর্থিকভাবে ইজারাদার জসিম উদ্দিন ভীষণ ক্ষতির সম্মুখীন হবেন বলে তিনি তার আবেদনে উল্লেখ করেন।

  • ব্রাহ্মণপাড়া