আধুনিক নকশায় মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মসজিদ, নজর কাড়ছে মুসল্লিদের

লেখক: ব্রাহ্মণপাড়া
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মযজিদ টি নজর কাড়ছে মুসল্লীদের৷ আধুনিক স্হাপত্যের সমন্বয়ে মযজিদটি নির্মান করতে সময় লেগেছে প্রায় ৪ বছর৷ উপজেলার মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত৷ মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক মোঃ মহসিন কবির সরকার বলেন-মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মযজিদের সাবেক ইমাম মরহুম মাওলানা মোঃ মুসলে উদ্দিন হুজুর এ মযজিদের কাজের উদ্বোধন করেন৷ আজ তিনি আমাদের মাঝে নেই৷ আমরা সমাজের এবং গ্রামের বৃক্তবানদের সহযোগিতায় ৪ বছরের প্রচেষ্ঠায় আজ মযজিদটির নির্মান কাজ প্রায় শেষ হয়েছে৷ মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মযজিদের মুসল্লী সমাজ সেবক মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সরকার বলেন, দীর্ঘ ৪ বছর নানান কাজ শেষে আজ শুক্রবার মযজিদটি উদ্বোধন করা হবে৷ আজ আমরা আনন্দিত৷ আমাদের সমাজের সবার সহযোগিতায় মযজিদটি নির্মান করতে পেরেছি তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি৷ মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাসিয়ার মোঃ আইয়ুব সরকার রুবেল বলেন, মযজিদটির ডিজাইন অনুযায়ী এখানে আধুনিক স্থাপত্যের সাথে নান্দনিক ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি৷ ৪ বছরে ২ কোটি টাকা ব্যয়ে আমাদের মযজিদটি নির্মান করতে সমাজের অনেকের পরামর্শ, অর্থ, শ্রম রয়েছে৷ আমি ঢাকায় ব্যবসা করি মযজিদের ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করার কারনে প্রতিসপ্তাহে জুমার নামাজ আদায় করতে আসি পাশা পাশি সকল প্রকার হিসাব নিকাশ করি৷ নিজের শত কাজের মধ্যে মযজিদটির কাজের তদারকি করে আসছি এখন পর্যন্ত৷ আল্লাহর ঘর মযজিদের নির্মান কাজে যারা সহযোগিতায় করেছে তাদের সবাইকে মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মুবারক বাদ জানাচ্ছি৷ আজ শুক্রবার মযজিদটি উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ৷ আজ আমাদের সমাজের সকল মুসল্লীরা অনেক খুশি৷ মযজিদটিতে একসাথে প্রায় ২ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে৷ সামনে ফুয়ারা, বাগান, অজু খানা,ইমাম ও মোয়াজ্জিনের থাকার রোম রয়েছে৷ সব মিলিয়ে আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মযজিদটি নজর কাড়ছে মুসল্লিদের৷

  • ব্রাহ্মণপাড়া