হরিপুর পূর্বপাড়া মিনিবার টিভিকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ২৪ জানুয়ারী রাত ৮টায় বুড়িচং উপজেলার হরিপুর পূর্বপাড়া মিনিবার টিভিকাপ ফুটবল টূর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আলাউদ্দিন আহমেদ আলালের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মোঃ মামুন মিয়া মেম্বার,ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম চৌধুরী, সমাজ সেবক মাসুদ মিয়া চৌধুরী, ব্যবসায়ি মোঃ সালাহউদ্দিন বাবুল, একরামুল হক লিটন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী মোঃ মতিন, মাহফুজ খান, জাকির মুন্সী, ফিরোজ গাজী, করিম সরকার, মনির ফকির। সার্বিক তত্ত্বাবধানে আরিফ খান জয়, মোঃ রিয়াজ গাজী, মোঃ সামিউল বাছির, ইব্রাহিম, জয়নাল মুন্সি ও মোঃ সিয়াম মুন্সি।

  • বুড়িচং