মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন “মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়” এ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে সহকারী শিক্ষক নিমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, দাতা সদস্য মোঃ ফিরোজ মিয়া, মোঃ এরশাদ মিয়া মাস্টার, মোঃ আনোয়ার সাদত খাঁন, মোঃ মফিজুল ইসলাম, আবুল কালাম (কালু), মোঃ কামরুল হাসান (কাজল) ও মোঃ জালাল খাঁনসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • ব্রাহ্মণপাড়া