কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এই প্রথম উদ্বোধন হলো এপেক্স ও রায়তন এর নতুন শোরুম। নারী-পুরুষ বিভিন্ন বয়সের জুতা ও পোষাকের কালেকশন নিয়ে সেজে উঠেছে এই শো-রুম। যার মধ্যে নিজস্ব ব্র্যান্ড এপেক্স ও রায়তন এর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসঙ্গে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।
শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় এ শোরুম উদ্বোধন করা হয়েছে।
শো-রুম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও টিউলিপ বাজারের পরিচালক মোঃ হুমায়ুন কবির, টিউলিপ বাজারের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আল আমিন হোসেন, এপেক্স এর এরিয়া ম্যানেজার শাহরিয়ার আলম, এপেক্স এর সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম, ম্যানেজার শাহাদাৎ হোসেন, রায়তন শোরুম এর পরিচালক দীন মুহাম্মাদ অমিত, টিউলিপ বাজার এর ম্যানেজার মোঃ নাজির উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদ-উল-ফিতরের কেনাকাটাতেও এপেক্স-এর সময়োপযোগী ডিজাইনের জুতার ব্যাপক ভাণ্ডার ব্রাহ্মণপাড়াবাসীরা এক জায়গাতেই পেয়ে যাবেন এখানে। সব বয়সের সকলের জন্য এই শপিং অভিজ্ঞতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলেই এপেক্সের প্রত্যাশা। এপেক্স ও রায়তন শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে দুই দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় অফার রয়েছে বলে জানান এপেক্স ও রায়তন শোরুমের কতৃপক্ষ।