কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের জামিয়া হামিদিয়া কল্পবাস মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্য্যালয়ের আয়োজনে প্রায় অর্ধ-শতাধিক কম্বল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সিরাজুল ইসলামসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শীতের এই কম্বল পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।