জগতপুর উপসহকারী কৃষি অফিসার ঐক্য ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো বীজ ধান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সকাল ৯টায় জগতপুর কৃষি অফিসার ঐক্য ফোরামের সভাপতি কৃষি অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের হাজী মার্কেটে বিনামূল্যে বোরো বীজ ধান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ তোফাজ্জল হোসেন রোমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান রবি, মোঃ মশিউর রহমান ফারুক, মোঃ মোস্তফা কামাল, মোঃ জাকির হোসেন। এ সময় জগতপুর গ্রামের সুবিধাভোগী কৃষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতি ছিলেন।