বদিউল আলম সম্রাট ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দলের অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম সম্রাট দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের কৃতি সন্তান মো: বদিউল আলম সম্রাটকে সাধারণ সম্পাদক ও মো: মিজানুর রহমান খানকে সভাপতি করে গত ১০/৩/২০২৩ ইং কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান ও সদস্য সচিব গাজী মোঃ মামুন হুদা (হাজী মামুন) ব্রাহ্মণপাড়া উপজেলার ৫৩ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি অনুমোদন দেন। দায়িত্ব পাবার পর থেকে সাধারণ সম্পাদক বদিউল আলম সম্রাট অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় বদিউল আলম সম্রাট এ প্রতিনিধিকে জানান, গত ১৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ শনিবার কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলা পত্রিকায়” ব্রাহ্মণপাড়ায় উপজেলা কৃষকদলের আলোচনা সভা অনুষ্ঠিত ” একটি সংবাদে, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক দ্বীন ইসলাম মৈশান নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মর্মে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের এ অংশটি বদিউল আলম সম্রাটের দৃষ্টিতে আসলে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, অনুমোদিত কমিটির পর থেকে আজকের দিন পর্যন্ত আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমার এ বৈধ কমিটিতে অন্য কেউ সাধারণ সম্পাদক হবার প্রশ্নই ওঠে না। তাই আমি উক্ত সংবাদে যাকে সাধারণ সম্পাদক লেখা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উপজেলা কৃষকদলের থানার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের কোন ধরনের বিভ্রান্ত না হবার অনুরুধ করছি।

  • ব্রাহ্মণপাড়া