দলের দুঃসময়ের কান্ডারীদের খুজছে বিএনপি….হাজী জসিম

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নানান অত্যাচার নির্যাতন সয্য করে যারা দলের হাল ধরেছে তাদের সঠিক মূল্যায়ন করা হবে ৷ বিগত সময়ে নেতা কর্মীদের যারা খবর নিয়েছে, তাদের পাশে ছিল এরুপ ত্যাগী কর্মীদের দলের হাল ধরতে হবে বলে জানান কুমিল্লা ৫- বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশি হাজী জসিম উদ্দিন ৷ তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বিএনপি ৷ আওয়ামী শাসন আমলে এ দেশের সাধারন মানুষের সাথে তামাশা করেছিল তারা ৷ তারা গনতন্ত্র কে অবরোধ করে রেখেছিল ৷ দেশের মানুষ নিজেদের সার্থে গনতন্ত্র কে পুনরুদ্ধারের জন্য হাসিনাকে বিতারিত করেছে ৷ মনে রাখতে হবে বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া দল, এখানে জারা কাজ করবে তাদের মূল্যায়ন করা হবে ৷ এখানে সু সময়ের পাখিদের কেন স্হান নেই ৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে কাজ করি ৷ তবেই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ ৷ ২৪ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা দুলাল পুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ-সব কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন ৷ দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, মোঃ মহসিন কবির সরকার, মোঃ রবিউল্লাহ রবি, যুগ্ম সাধারন সম্পাদক এড. মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম ভূইয়া মিঠু, মোঃ শাহজাহান সাজু, আইন বিষয়ক সম্পাদক এড. মেঃ শাহ জাহান, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল হক ভূইয়, ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ জমির হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ ৷ এসময় দুলালপুর ইউনিয়ন বিএনপি ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া