বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ব্রাহ্মণপাড়া ছাত্রদলের নেতাকর্মীরা। গত শুক্রবার (২৩ মে) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী’র নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মধুমতী হাসপাতালের সামনে থেকে একটি বিশাল মিছিল ব্রাহ্মণপাড়া সদর বাজার সড়ক প্রদিক্ষণ করে আল্লাহর ৯৯ চত্বরে সমাবেশ করে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এ আনন্দ মিছিল করেছে। এসময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ছাত্রদলের রাকিব-নাসির পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সহাবস্থান নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করি। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে ত্যাগী যোগ্য ও নির্যাতিতরা মূল্যায়িত হয়েছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে জেলা বিভিন্ন উপজেলা কমিটি গঠনের মাধ্যমে অন্যরাও মূল্যায়িত হবে। এসময় উপস্থিত ছিলেন জিয়াস সাইবার ফোর্স (জেডসিএফ) এর ব্রাহ্মণপাড়া উপজেলার আহ্বায়ক মাহাবুব আলম, সদস্য সচিব তুহিন রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য আল আমিন মিয়াজি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক রবিউল, তাহসিন আহাম্মদ সুজন, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, ফারুক আহাম্মদ, মোঃ শাকিব, কাইয়ুম হোসেন, শরীফ মিয়া, কলেজ ছাত্রদল নেতা মোবারক হোসেন, তন্ময়, নাহিদ ইসলাম, সিয়াম হোসেন, দুলাল মিয়া, শাহাদাৎ হোসেন, মোঃ রাব্বি, রনি প্রমূখ।