শিদলাই আমীর হোসেন জোবেদা কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হলেন মমিনুল হক ভূইয়া

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইয়া। গত ৩০ জুন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তার এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। এমন দায়িত্বপ্রাপ্তিতে মোহাম্মদ মমিনুল হক ভূইয়া বলেন, আমাকে এ সম্মানজনক দায়িত্ব অর্পণ করায় শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ, কুমিল্লা শিক্ষা বোর্ড এবং বিশেষভাবে কলেজ পরিদর্শক মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি, শিক্ষা জাতি গঠনের মূল হাতিয়ার। একজন শিক্ষানুরাগী হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে। গভর্নিং বডির সদস্য হিসেবে এই প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে এবং প্রতিষ্ঠানটিকে একটি মডেল কলেজে পরিণত করতে যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি আরও বলেন, আজকের এই মনোনয়ন আমার জন্য শুধু একটি দায়িত্বই নয়, বরং এটি একটি প্রেরণা—ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে নিজেকে আরও বেশি যুক্ত রাখার।

  • ব্রাহ্মণপাড়া