মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে” এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ জুন রবিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ মাহমুদ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান লিটন।

বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন বক্তব্য রাখেন মানবিক বিভাগের ছাত্রী নাহিদা ইসলাম রিয়া।

কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক মো. জামাল হোসেন ও সুমন রানা এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, হিতৈষী সদস্য ফয়জুন নাহার চৌধুরী।

এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, আবুল বাশার মাষ্টার, হাজী মো. ইস্রাফিল ভূইঁয়া, হাজী মো. আলাউদ্দীন, তফাজ্জল হোসেন, গাজী আব্দুল হান্নান, মফিজুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুল খালেক, কায়কোবাদ মাষ্টার, হাবিবুর রহমান, সার্জেন্ট আল-আমিন, মোজাহিদ হোসেন খোকন মিয়াজী, ইকতার হোসেন, আবু সর্দার, শাহজাহান সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান মমতাজী।

  • ব্রাহ্মণপাড়া