ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার একতলা ভবনের নিলাম ডাক সম্পন্ন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ইস. কামিল ( মাস্টার্স) মাদ্রাসার একতলা জরাজীর্ণ ভবনের নিলাম ডাক ২ জুন সম্পন্ন হয়েছে। নিলাম ডাকের আহবায়ক হিসাবে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম। এসময় মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ জাহিদুল্লাহ, সহকারী অধ্যাপক কাজী আব্দুল হক। উক্ত নিলাম ডাকে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৩ জন ব্যক্তি/ প্রতিষ্ঠান ১০ হাজার টাকা জামানত হিসেবে রেখে নিলাম ডাকে অংশগ্রহণ করেন । পরে সর্বোচ্চ নিলাম ডাককারী ব্যক্তি/ প্রতিষ্ঠান হিসাবে মোঃ ওমর ফারুক পল্টুকে মনোনীত করা হয়। ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার বিনিময়ে উক্ত একতলা বিশিষ্ট ভবনের সর্বোচ্চ নিলাম ডাককারী হিসেবে নিলাম ডাকের অন্যান্য শর্ত সমূহ যথাযথভাবে পালন পূর্বক মোঃ ওমর ফারুক পল্টুকে ভবনটি যেখানে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে ভেঙ্গে ফেলার জন্য মনোনীত করা হয়। এসময় সাহেবাবাদ ইউপির চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন ডিলার, মোঃ আবু জাহের, মোঃ আমানত খা, মো জাকির খান সম্রাট, সাদ্দাম হোসেন মেম্বারসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যক্তি/ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া