ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ সামগ্রী বিতরণ

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ৯টি পরিবারের মাঝে ২ বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় গত (২৪ মে) শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই নির্মাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী সিরাজুল ইসলাম প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া