ফ্যাসিবাদের দোসর ও মাদক ব্যবসারীরা বিএনপিতে প্রবেশ করতে পারবে না-হাজী জসিম উদ্দিন

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের দোসর, কোনো চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারির স্থান বিএনপিতে হবে না। কেউ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদের দোসর ও মাদক কারবারি এবং ব্যবসারীরা বিএনপিতে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
গত (২১ এপ্রিল) সোমবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে কোন প্রোগ্রাম করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। মনে রাখতে হবে এ দেশ কারো পৈতৃক সম্পত্তি না। এ দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি, পারবেও না।
শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল আহমেদ।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জাহান সাজু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ মনিরুজ্জামান, সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক আহাম্মদ, বিএনপি নেতা সোহেল রানা, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু, হাজী মোঃ জালাল উদ্দিন, শশীদল ইউপি সদস্য (মহিলা) মোসাঃ শেফালী আক্তার, শশীদল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, শশীদল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোঃ তারেক, শশীদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউছার, বিএনপি নেতা আর্মি শফিকুল ইসলাম, মোঃ শাহিন মিয়া, মোঃ মোস্তাক আহমেদ, ছাত্র দলের নেতা মোঃ সোহেল আকবর প্রমূখ।

  • ব্রাহ্মণপাড়া