দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে….ড.মোবারক হোসাইন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

‎দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে আগামীদিনে একটি সুখী ও সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন ইসলাম প্রিয়। তারা চায় একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করবে। এতে শহীদুল ইসলাম আখন্দের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান রাজীবের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা আবদুর রউফ সালেহী, মাওলানা কামরুল ইসলাম সালেহী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ কামরুল হাছান, ছাত্রশিবিরের সভাপতি আজাদ হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া