ব্রাহ্মণপাড়া বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হলেন আরিফ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হলেন উপজেলার দুলালপুর গ্রামের কৃতি সন্তান আরিফুল হক ভূঁইয়া আরিফ। আরিফুল হক ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূইয়ার ছোট ছেলে এবং তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ৪ বারের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি’র ছোট ভাই। তিনি দুলালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার বাবা রফিকুল হক ভূঁইয়া একসময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি’র দায়িত্ব পালন করেছিলেন। জনাব আরিফকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সম্মানিত সদস্য করায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু কাউছারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া