মালাপাড়া শাহ কামাল ভুইয়া’র নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আছাদনগর গ্রামের মৃত আব্দুল মালেক ভুঁইয়ার ছোট ছেলে মো: শাহ কামাল ভুইয়ার উদ্যোগে ও অর্থায়নে গত ১৩ ই মার্চ বৃহস্পতিবার সকল ১০টায় প্রতিবন্ধীদের মাঝে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, থ্রি পিস, শুতি জামা, জুতা ইত্যাদি উপহার দেওয়া হয়। এ সময় শাহ কামাল ভূইয়া বলেন, আমার অনেক দিনের ইচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিবন্ধীদের মাঝে সব সময় এভাবে সেবামূল কাজগুলো করার। কিন্তু আমি ওইভাবে স্বাবলম্বী নই বলে করতে পারি না। আমি চেষ্টা করব আমার মত সবাই যদি আমার পাশে থাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহারসহ বিভিন্ন সময় তাদের সুখে দুখে পাশে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সমাজের কিছু লোক যদি আমার পাশে থাকে আমি অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কিছু করার।

  • ব্রাহ্মণপাড়া