ব্রাহ্মণপাড়ায় বিশিষ্ট সমাজসেবক মামুন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেন চৌধুরীর স্ত্রী ও বিশিষ্ট সমাজসেবক মামুন চৌধুরীর মা রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…..রাজিউন)। গত ৬ মার্চ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাজিয়া বেগমের ছেলে মামুন চৌধুরী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী। শুক্রবার বাদ জুম্মা রানীগাছ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, চান্দলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া বাদল, উপজেলা বিএনপি নেতা দিদার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরাম হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি, আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম, আশুলিয়া থানার ওলামা দলের আহবায়ক সাঈদ হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, বুড়িচং থানা যুবদল নেতা আমির হামজা অরুন, ব্রাহ্মণপাড়া যুবদল নেতা মাহবুব চৌধুরী, বিএনপি নেতা জয়নাল হাজারী, মোঃ দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এস. এম মোস্তাফিজুর রহমান, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, অ্যাডভোকেট শাহ একরাম, উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সবুজ, বিএনপি নেতা মোঃ হাসান, ছাত্রদল নেতা গাজী ইস্রাফিল, মোঃ আলীসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও ধর্মপ্রাণ মুসল্লীরা।

  • ব্রাহ্মণপাড়া