বুড়িচং মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৩ ফেব্রæয়ারী সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। সহকারী শিক্ষক মাওলানা ফেরদাউস আহমেদ এবং মাওলানা মোঃ কামরুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং মডেল ট্রাস্টের সম্মানিত সদস্য অধ্যাপক আবদুল আউয়াল। এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ, মোঃ তাজুল ইসলাম, সুমন বিএসসি, আবদুর রহিম, নুরুল হুদা, মোঃ রফিকল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম। এসময় একাডেমির সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং