বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলা সদরে অবস্থিত কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সকাল ১০টায় বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীরা নিজ হাতে বানানো পিঠা প্রর্দশন করে। বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলকৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, কোহিনূর আক্তার, জাকিয়া ফেরদৌস এবং সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ

  • বুড়িচং